Site icon Fine Arts Gurukul [ চারুকলা গুরুকুল ] GOLN

শিল্পী জয়নুল আবেদিন এর সূচিপত্র

আজকে আমরা আলোচনা করবো শিল্পী জয়নুল আবেদিন এর সূচিপত্র। এটি শিল্পী জয়নুল আবেদিন এর জীবনী গ্রন্থমালার অন্তর্গত।

 

 

শিল্পী জয়নুল আবেদিন এর সূচিপত্র

জয়নুল আবেদিন  বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। পূর্ববঙ্গে তথা বাংলাদেশে চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য উপাধি লাভ করেন। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ-চিত্রমালা, মই দেয়া, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি। ১৯৭০ খ্রিস্টাব্দে গ্রামবাংলার উৎসব নিয়ে আঁকেন তার বিখ্যাত ৬৫ ফুট দীর্ঘ ছবি নবান্ন।

জয়নুল আবেদিন ১৯১৪ খ্রিস্টাব্দের ২৯ ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহুকুমার(বর্তমানে কিশোরগঞ্জ জেলা) কেন্দুয়াতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতে পছন্দ করতেন। পাখির বাসা, পাখি, মাছ, গরু-ছাগল, ফুল-ফল এঁকে মা-বাবাকে দেখাতেন। ছেলেবেলা থেকেই শিল্পকলার প্রতি তার গভীর আগ্রহ ছিল। জয়নুল আবেদিন ১৯৩৩ থেকে ১৯৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতার সরকারি আর্ট স্কুলে পড়েন। ১৯৩৮ খ্রিস্টাব্দে কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টসের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

 

 

শিল্পাচার্য জয়নুল ছিলেন একজন মানবিক বোধসম্পন্ন শিল্পী । আর প্রকৃতি ও মানুষ ছিল তার আঁকার বিষয় । বাংলার মাটি ও মানুষের পরিসরকে তিনি নানাভাবে এঁকেছেন । জয়নুলের ছবিগুলোর বিষয় ছিল দুর্ভিক্ষ, গ্রাম্য দৃশ্য, সামাজিক পরিস্থিতি, দৈহিক প্রতিকৃতি, প্রাকৃতিক দৃশ্য, আদিবাসী জীবন ও অন্যান্য সমসাময়িক ঘটনা। সারাজীবন অসংখ্য ছবি এঁকেছেন জয়নুল আবেদিন । রেখার ছন্দায়িত ঢেউ তোলে তিনি ছবির যে সমৃদ্ধি ঘটিয়েছেন তা এক বিস্ময়কর ঘটনা। রেখা ও আর রঙের কার্যকর মিশেলে তাঁর ছবি হয়ে ওঠে বাংলার জনজীবন ও প্রকৃতির জীবন্ত ভাষ্যরূপ ।

 

 

সূচিপত্র

Exit mobile version