আজকে আমরা জয়নুল আবেদিনের বিদেশে ভ্রমণ ও প্রদর্শনী সম্পর্কে আলোচনা করবো। জয়নুল আবেদিন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। পূর্ববঙ্গে তথা বাংলাদেশে চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য উপাধি লাভ করেন।

বিদেশে ভ্রমণ ও প্রদর্শনী । শিল্পী জয়নুল আবেদিন
১৯৫১
১ বছরের স্কলারশিপ নিয়ে ৩ আগস্ট লন্ডন গমন । ৩-৮ রয়্যাল ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড সিলোন সোসাইটির উদ্যোগে লন্ডনের ইমপেরিয়াল ইনস্টিটিউটে একক প্রদর্শনী অনুষ্ঠিত ।
১৯৫২
১৪-২৬ জানুয়ারি বার্কলে গ্যালারিতে একক প্রদর্শনী অনুষ্ঠিত । ফ্রান্স, স্পেন, ইতালি ও তুরস্ক সফর। ভেনিসে ইউনেস্কোর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক শিল্প-সম্মেলনে যোগদান
১৯৫৬
২৫ আগস্ট এক বছরের রকফেলার ফাউন্ডেশনের অধীনে জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, ব্রিটেন, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, স্পেন সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ । ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টোকিওর দাইমারু ডিপার্টমেন্ট স্টোরে তাঁর একক প্রদর্শনী অনুষ্ঠিত । নভেম্বরের ২য় সপ্তাহে সানফ্রান্সিসকো মিউজিয়াম অব আর্টসে অনুষ্ঠিত হয় আরেকটি প্রদর্শনী ।

১৯৫৭
৮ থেকে ২৯ এপ্রিল ওয়াশিংটনের স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনে একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত মে মাসে নিউইয়র্কে ও জুন মাসে জার্মানিতে ছোট আকারের দুটি চিত্র- প্রদর্শনী ।
১৯৬১
আমন্ত্রিত সরকারি অতিথি হিসেবে সোভিয়েত ইউনিয়ন সফর। মস্কোতে তাঁর একটি একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত ।
১৯৬৬
আরসিডিভুক্ত দেশসমূহের (পাকিস্তান, ইরান ও তুরস্ক) পঞ্চম দ্বিবার্ষিক চিত্রকলা-প্রদর্শনীর বিচারক হিসেবে তেহরানে গমন।
১৯৭০
আরব লীগের আমন্ত্রণে ৯ মে থেকে আড়াই মাসব্যাপী মিসর, জর্ডান, সিরিয়া ও লেবানন সফর।



১৯৭৩
দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃক অনারারি ডি.লিট ডিগ্রিতে ভূষিত । ডিগ্রি গ্রহণ (১৫মে) উপলক্ষে সস্ত্রীক ভারত সফর । নভেম্বর-ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত সমকালীন শিল্পকলা প্রদর্শনীতে অংশগ্রহণ এবং প্রদর্শনী উপলক্ষে ভারতে সফররত বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বদান ।
১৯৭৫
আমন্ত্রিত সরকারি অতিথি হিসেবে সোভিয়েত ইউনিয়ন সফর।
১৯৭৬
জানুয়ারি থেকে মার্চ দুমাস লন্ডনে চিকিৎসা গ্রহণ ।
আরও দেখুনঃ
